মিতু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার

মাগুরানিউজ.কমঃ

অনলাইন প্রতিবেদকঃ

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় আটক দুইজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদর দফতরের সাংবাদিকদের একথা জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, মিত্যু হত্যায় আটক ওয়াসিম ও আনোয়ার সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাদের চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-অর রশিদের আদালতের পাঠানো হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী, ওয়াসিম মোটরসাইকেলে ছিল এবং সে-ই গুলি চালায়। আর আনোয়ার ছিল রেকি অ্যান্ড রেসকিউ টিমের সদস্য।

তিনি জানান, ওয়াসিম ও আনোয়ারের দেওয়া তথ্য অনুসারে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সাত থেকে আটজন মিলে হত্যাকাণ্ডটি ঘটায়। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও পরিষ্কার নয়। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

একটি পেশাদার অপরাধী চক্র এ কাজ করেছে জানিয়ে ইকবাল বাহার আরও বলেন, এই হত্যাকাণ্ডে পেছনে কে বা কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা যাবে।

প্রসঙ্গত, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: