মাগুরানিউজ.কমঃ
পাটশাকের চচ্চরি কিংবা ডাল দিয়ে পাটশাক খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। বাজারে এখন প্রচুর পাটশাক পাওয়া যাচ্ছে।
পাট একটি অর্থকরী ফসল এবং পাটকে বলা হয় ‘সোনালি আঁশ’– আমরা সবাই জানি। যে পাট এত গুণের, তার শাকও যে গুণে ভরপুর হবে, এটা বলাই বাহুল্য! পাটশাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালকালয়েড, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং ফলিক অ্যাসিড। দেশীয় অন্যান্য শাকের তুলনায় পাটশাক তুলনামূলক।
যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় পাটশাক বাজারে নিতে পারি না। সব চলে যায় মধ্যস্বত্বভোগীদের কাছে। মধ্যস্বত্বভোগীরা পানির দামে পাটশাক ট্রাক ভর্তি করে নিয়ে যায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়।


