শ্রীপুরে সংঘর্ষে সড়কির আঘাতে যুবক নিহত, নিয়ন্ত্রনে গুলি।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে রিয়াদুল ইসলাম ঢালু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, গতকাল শনিবার রাতে তারাবির নামাজের পর প্রথমে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে ঢিল ছোড়ে। এ ঘটনার জের ধরে আজ সকালে প্রতিপক্ষ শফি মোল্লার পক্ষের হাসান মোল্লার বাড়ি ভাঙচুর করতে যায় চাঁদ আলী বিশ্বাসের পক্ষের লোকজন। এ সময় সড়কির আঘাতে ঘটনাস্থলে ওই যুবক নিহত হন। রিয়াদুল ইসলাম ঢালু রাজাপুর গ্রামের ভ্যানচালক জামাল শেখের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদ আলী বিশ্বাস ও শফি মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: