মাগুরানিউজ.কমঃ
ঈদকে ঘিরে বছরজুড়ে প্রস্তুতি থাকে পোশাক ব্যবসায়ীদের। পণ্য বেশি বিক্রি করে অপেক্ষায় থাকেন বেশি লাভের। ব্যতিক্রম নন খুলনার ব্যবসায়ীরাও। কিন্তু এবার তাঁদের সে ‘আশায় গুড়েবালি’ হয়ে দেখা দেখা দিয়েছে বিত্তবানদের কলকাতামুখিতা।
খোঁজ নিয়ে জানা যায়, যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় মাগুরার বিত্তবানদের অনেকেই ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন কলকাতায়। এমনকি উচ্চ মধ্যবিত্তরাও ছুটছেন পশ্চিমবঙ্গের রাজধানী শহরটিতে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার সুযোগে কাজে লাগিয়ে অনেকে ভারত যাচ্ছেন।
বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বার যেভাবে ১০ রোজার পর কেনাকাটা শুরু হয়, এবার তা হয়নি। অথচ তিন মাস আগে থেকে তাঁরা নানা ডিজাইনের রকমারি পোশাক এনে দোকান ভরে ফেলেছেন। কিন্তু সে তুলনায় ক্রেতাদের আগ্রহ কম।
তবে ভিন্ন কথাও বলেন অনেক ব্যবসায়ী, তারা বলেন, মধ্যবিত্ত মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। সরকারি কর্মকর্তাদের যে হারে বেতন বেড়েছে, সেই হারে বেসরকারি খাতে কর্মরতদের বেতন বাড়েনি। তাঁরা বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছেন।


