মাগুরানিউজ.কমঃ
লাভজনক হওয়ায় মাগুরায় বাণিজ্যিক ভিত্তিতে পানের বরজ গড়ে উঠেছে। ফলে জেলায় পান চাষ সম্প্রসারিত হচ্ছে। উন্নত পান ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় নিয়মিত চালান যাচ্ছে।
সদরের আলীধানী, শিবরামপুর, শ্রীকুন্ডি, ধরলা, শত্রুজিৎপুর, পয়ারী,পথের হাট, শিয়ালজোড়, বাটাজোড়, বেরইল পলিতা, গোয়াল বাথান, মনিরামপুর, পুটিয়া, শালিখার গঙ্গরামপুর , শ্রীপুরে বরিশাট প্রভৃতি গ্রামে বাণিজ্যিক ভিত্তিত পানের বরজ গড়ে উঠেছে। চাষিদের কথা জেলায় প্রায় ২ হাজার পানের বরজ গড়ে উঠেছে। বাজারে ব্যাপক চাহিদা থাকায় পান বিক্রিতে তেমন কোন সমস্যা হয় না। সেরা কিছু পান স্বজনদের কাছে বিভিন্ন মাধ্যমে বিদেশেও পৌছে যায় জানান তারা।


