মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাগুরা ও শ্রীপুরের উন্নয়নের বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনার কথা জানিয়েছেন। নানা কিছু থাকলেও ইপিজেড ও রেলপথ নিয়েই মাগুরাবাসীর আলোচনা তুঙ্গে সাথে উচ্ছাস।
মাগুরা ও শ্রীপুরে অনেকের হাতেই ”বাজেট অধিবেশনে মাগুরার উন্নয়নে যা চাইলেন মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি”- শিরোনামের সংবাদের কম্পিউটার প্রিন্ট ও ফটোকপি।
মাগুরার বিশিষ্টজনেরা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়ায় বলেন, রেলের দাবি অনেকদিনের। মাগুরা ও সংলগ্ন এলাকায় রেলপথ না থাকায় পুরো দক্ষিণাঞ্চলই যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে আছে। মাগুরাকে রেল নেটওয়ার্কের আওতাভূক্তকরণের জন্য
মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য। এর সাথে যোগ হয়েছে মধুমতী নদীর পশ্চিম তীরে ঢাকা-মাগুরা মহাসড়কের পার্শ্বে কছুন্দি ইউনিয়নে ৪০০ একর খাস জমিতে জরুরী ভিত্তিতে ইপিজেড প্রতিষ্ঠার আবেদন।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরার অবহেলিত জনগনের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও ব্যবসা বানিজ্য প্রসারের স্বার্থে রেল ও ইপিজেড প্রতিষ্ঠার যে আবেদন মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব জানিয়েছেন তাতে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সামাজিক ও রাজনৈতিক বিশিষ্টজনেরা। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন মাগুরাকে সমৃদ্ধ করার প্রচেষ্টার জন্য।


