মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদকঃ
আজ সন্ধ্যায় মাগুরা জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদারের উপস্থিতিতে ও জেলা প্রশাসক মুহ. মহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন লায়লা জলি।
উপস্থিত ছিলেন মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরি পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানসহ জেলার বিশিষ্টজনেরা।

