বাজেট অধিবেশনে মাগুরার উন্নয়নে যা চাইলেন মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদকঃ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব মাগুরার উন্নয়নের বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনার কথা জানিয়েছেন। 

আজ মাগুরানিউজের সাথে একান্ত আলাপচারিতার প্রথমেই তিনি সংসদ সদস্য প্রার্থী মনোনীত করে মাগুরার উন্নয়নে কাজ করার সুযোগ দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মাগুরার জনগনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাগুরাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মাগুরার উন্নয়নই আমার একমাত্র লক্ষ। এবারের বাজেট অধিবেশনে আমার বক্তৃতায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরার উন্নয়নের বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনার কথা জানিয়েছি। মাগুরানিউজের মাধ্যমে আমি মাগুরাবাসীকে বিষয়গুলি অবগত করতে চাই। আপনাদের সকলের সহযোগীতায় আমি মাগুরাকে সমৃদ্ধ মাগুরা হিসাবে পরিচিত করতে চাই। 

ইপিজেড:

সরকার ১০০টি রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (বা ইপিজেড) এর পরিকল্পনা গ্রহন করেছেন। যা দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়ার এক মহা পদক্ষেপ । মাগুরা তথা দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চল একটি অনুন্নত শিল্প এলাকা। কৃষি কাজই এলাকার
জনগনের আয়ের একমাত্র উৎস।

মাগুরায় মধুমতী নদীর পশ্চিম তীরে ঢাকা-মাগুরা মহাসড়কের পার্শ্বে কছুন্দি ইউনিয়নে প্রয়োজনীয় ৪০০ একর খাস জমি রয়েছে। স্থানটির একদিকে মহাসড়ক অন্যদিকে নদীপথে মংলা বন্দরের সহিত সংযুক্ত।

এলাকার অবহেলিত জনগনের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও ব্যবসা বানিজ্য প্রসারের স্বার্থে জরুরী ভিত্তিতে ইপিজেড প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি।

রেলপথঃ

মাগুরা ও সংলগ্ন এলাকায় রেলপথ না থাকায় মাগুরা তথা দক্ষিণাঞ্চল যোগাযোগের ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। মাগুরা জেলাকে রেললাইন নেটওয়ার্কের আওতাভূক্তকরণ ও পাটুরিয়া থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথ নির্মানের ব্যবস্থা গ্রহনের
জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছি।

নদী খননঃ

মাগুরার শ্রীপুরের উপর দিয়ে প্রবাহিত কুমার নদী পানি উন্নয়ন বোর্ডের অপ্রকল্পিত পদক্ষেপ এর ফলে মৃত প্রায়। নদীটি খননের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পানি সম্পদ মন্ত্রনায়ের দৃষ্টি আকর্ষণ করেছি।

সেতুঃ

মাগুরা ও রাজবাড়ী জেলার মধ্যে জনগনের চলাচলের সুবিধার জন্য কুমার নদীর উপরে হাট শ্রীকোল-জোকা ও গড়াই নদীর উপরে লাঙ্গলবাদ-নাদুরিয়া দুইটি সেতু নির্মাণ একান্ত প্রয়োজন। এলজিইডির মাননীয় মন্ত্রীকে এই দুটি সেতু নির্মানের জন্য উদ্যোগ গ্রহনের অনুরোধ জানিয়েছি।

স্কুল – কলেজঃ

জেলার শ্রীপুর ডিগ্রি কলেজ, শ্রীপুর হাই স্কুল ও অমরেশ বসু কলেজকে প্রথম পর্যায়ে সরকারী করনের জন্য প্রস্তাব করেছি।মাগুরা-১ আসন এলাকায় অনেকগুলি স্কুল-কলেজ সরকারী সুবিধার অন্তভূক্ত না হওয়ায় উক্ত স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ মনবেতর জীবন যাপন করছেন। উক্ত স্কুল ও কলেজগুলি অন্তভূক্ত করার জন্য শিক্ষা মন্ত্রীরকে অনুরোধ জানিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: