মাগুরা শহরে ক্রেতারা শুধুই ঘুরছে দোকানে দোকানে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলা শহরসহ জেলার প্রতিটি হাট-বাজারগুলোতে জমতে শুরু করছে কেনাকাটা। তবে দর শুনে নিম্নবিত্ত মানুষের কপালে ভাঁজ পড়েছে। জেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এখন ঈদের কেনাকাটার ব্যস্ততা। বিভিন্ন শ্রেণির ক্রেতাদের পছন্দের ওপর নির্ভর করে দোকানিরা পোশাক ও জুতা-স্যান্ডেলের সম্ভার নিয়ে বসেছেন। ফুটপাত থেকে শপিং মল, গাছতলা থেকে গো-হাট সব খানেই যেন ঈদের কেনাকাটা। তবে কাঙ্ক্ষিত বেচাকেনা এখনো শুরু হয়নি বলে জানান কয়েকজন দোকানদার। ক্রেতাদের বেশিরভাগ ঘুরে ঘরে পছন্দ করে বাড়ি ফিরে যাচ্ছে।

কেউ কেউ কিনলেও তার সংখ্যা কম। তবে গত বছরের চেয়ে এবারে বেশিরভাগ পোশাক ও জুতা-স্যান্ডেলের অস্বাভাবিক দর হাঁকানো হচ্ছে বিধায় কেনাকাটা অনেকের পক্ষে এখনো সম্ভব হয়নি। 

বাজার ঘুরে জানা গেছে, প্রতি বছরই নারীদের পোশাক নিয়ে বেশি উন্মাদনা বিরাজ করে। গত কয়েক বছর ভারতীয় টিভি সিরিয়ালের নায়িকাদের নামের পোশাকের কদর থাকলেও এবার তা ভাটা পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: