ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার থেকে বিক্রি হচ্ছে ১ জুলাই যাত্রার টিকিট। ২ জুলাই যাত্রার টিকিট বিক্রি হবে কাল ২৩ জুন। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন।

এদিকে আজ দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশী হাজারো মানুষের ভিড়। সুবিধামতো সময়ে অনেকেই স্টেশনে এলেন। একটু সময়ের মধ্যেই টিকিট নিয়ে ফিরেও গেলেন।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যারা ট্রেনের আগাম টিকিট কিনছেন, তারা স্টেশনের নির্ধারিত ১৯ নম্বর কাউন্টার থেকে তা সংগ্রহ করতে পারছেন। সকাল থেকে এই কাউন্টারে ভিড় ছিল না বলেই চলে। কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হয়।

মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহের এই পদ্ধতিটি অনেকের কাছেই অজানা। তবে প্রক্রিয়াটি বেশ সোজা।
রেলওয়ে সূত্র জানায়, দেশের শীর্ষ দুটি মোবাইল কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক এই সেবা দিচ্ছে।

সেবা পাওয়ার জন্য এই দুটি প্রতিষ্ঠানের যে কোনোটির একটি নম্বর থেকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য ইংরেজি বর্ণে ‘TKET’ লিখে ‘1200’ নম্বরে এসএমএস করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে গ্রাহক চার সংখ্যার একটি পিন নম্বর পাবেন। পরে যেকোনো সময় টিকিট কিনতে ওই পিন নম্বর ব্যবহার করতে হবে।

রেলওয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টিকিট কেনার আগে গ্রাহককে তার মোবাইলফোনে প্রয়োজনমতো টাকা রিচার্জ করে নিতে হবে। অর্থাৎ, টিকিট কেনার মতো পর্যাপ্ত টাকা মোবাইলে থাকতে হবে। এরপর ১২টি সহজ ধাপে টিকিট কেনার প্রক্রিয়া শেষ করতে হয়।

প্রথমে ‘* 131 #’ লিখে ডায়াল করতে হবে। এরপর ধারাবাহিকভাবে অপশনগুলো আসবে। সেগুলো একটার পর একটা বেছে নিতে হবে।

দ্বিতীয় ধাপে অপশনে ‘বুক ট্রেন টিকিট’, ‘পারচেজ ট্রেন টিকিট আফটার বুকিং’ ও ‘পারচেজ ট্রেন টিকিট’ এর যেকোনো একটি বেছে নিতে হবে। তৃতীয় ধাপে গ্রাহকের পিন নম্বর লিখতে হবে।

পরের ধাপগুলোতে যথাক্রমে যাত্রার তারিখ, যাত্রা শুরুর নির্ধারিত স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, টিকিটের আসনের শ্রেণি, যাত্রীসংখ্যা ও তাদের বয়স বেছে নিতে হবে।

সবশেষে আসবে নির্ধারিত টিকিটের দাম। সেটি বেছে নেওয়ার পর মোবাইল থেকে সমপরিমাণ টাকা কেটে নেবে অপারেটর। এরপর একটি এসএমএস আসবে, যাতে থাকবে একটি কোড নম্বর। এসএমএসসহ ওই কোড নম্বরটি রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নির্ধারিত কাউন্টারে দেখিয়ে টিকিট সংগ্রহ করা যায়।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: