ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

মাগুরানিউজ.কমঃ

mnন্যাশনাল ডেস্কঃ

২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি (সম্ভাব্য) নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সভায় এ তারিখ (সম্ভাব্য) নির্ধারণ করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু।

ভর্তি পরীক্ষার তারিখসমূহ (সম্ভাব্য) হলো-
কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিট ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর (শনিবার), বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: