অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’- পুলিশ সুপার মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

অভিযানের নামে নিরীহ সাধারণ মানুষকে আটক করে ঘুস দূর্নীতির অভিযোগে মাগুরা সদর থানার দারোগা নিমাই চন্দ্র দেবনাথকে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করা হয়েছে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্ জানান, তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত এসআই নিমাইকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিভাগীয় তদন্তে সত্যতা প্রমানিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ্ আরো বলেছেন, অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউ কোনো ফৌজদারি অপরাধ, দুর্নীতি করলে সে পুলিশ হিসেবে গণ্য হবে না। তাকে অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। যারা শৃঙ্খলা ভঙ্গ বা অসদাচরণ করবে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সার্বিক অবস্থা বিবেচনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি রায় এসব অপরাধ নিয়ন্ত্রণে মরিয়া পুলিশ সদর দফতর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে। অভিযোগ তদন্ত করে নেয়া হচ্ছে ব্যবস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: