মাগুরায় ৭১ সদস্যের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি

 মাগুরানিউজ.কম:

 mnস্টাফ রিপোর্টারঃ

চলমান জঙ্গী তৎপরতা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাগুরায় ৭১ সদস্যবিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠন করা হয়েছে।

দুপুরে মরহুম জননেতা আসাদুজ্জামানের বাসভবনে জেলা আ’লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় তানজেল হোসেন খানকে সভাপতি ও ১৭জন নেতাকে সহ-সভাপতি এবং পংকজ কুন্ডুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস বিরোধী কমিটি গঠন  করা হয়।

সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, আ’লীগ নেতা আবু নাসির বাবলু, আব্দুল ফাত্তাহ, রেজাউল ইসলাম, বাকি ইমাম, জাসদের মহব্বত আলী, সমীর চক্রবর্তী, চিকিৎসক নেতা ডা. জয়ন্ত কুন্ডু, মহিলা পরিষদ সভাপতি মমতাজ পারভীন, উদীচীর সহ সভাপতি লিপিকা দত্ত, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই সর্দার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম, এড. রাশেদ মাহমুদ শাহিন, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: