‘জল যন্ত্রনা’য় মাগুরা সঃ হোঃ শঃ সোঃ কলেজ

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

বৃষ্টিতে মাগুরার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরায়ণ ও ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কিছুটা সংকট তৈরি করবে বলে আশঙ্কা তাদের।

শহরবাসী ‘মাগুরানিউজ’কে জানান, অনেক বছর ধরেই একটু বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ কলেজপাড়া, নিজনান্দুয়ালি, হাজীসাহেব রোডসহ সদর হাসপাতাল-সংলগ্ন সড়কে পানি জমে যায়। এছাড়া মাগুরা সরকারি বালক বিদ্যালয় ও সংলগ্ন সড়ক, আদর্শ ডিগ্রি কলেজ, মাগুরা সরকারি হোসেন শহীদ সো. কলেজসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ বিষয়ে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ‘মাগুরানিউজ’কে বলেন, ‘জলাবদ্ধতা দূর করে মাগুরা শহরকে একটি মডেল পৌরসভা তৈরির লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণ করে এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ড্রেনের কাজ শুরু করা হয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে পৌরবাসী জলাবদ্ধতামুক্ত একটি পরিচ্ছন্ন শহর পাবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: