মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের কলেজ পাড়ায় বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব-আল-হাসানের বাড়ি। বিশ্বখ্যাত এই অলরাউন্ডারের পাড়ার বাসিন্দারা বছরের বেশ কিছুদিন দূর্ভোগে থাকেন। এসময় পানি না পেরিয়ে এই এলাকায় ঢোকার কোন সুযোগই নেই। আজ দুপুরের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অনেক জায়গায় জলাবদ্ধর কারণে লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


