সূচি বদল হয়নি, বিড়ম্বনায় মাগুরার চাকরিপ্রার্থীরা

মাগুরানিউজ.কম:

Job_Exam_SM_855148624
চাকরিপ্রার্থীদের আবেদনের মুখেও একই দিনে চারটি পদে নিয়োগ পরীক্ষা নিচ্ছে সরকারি-বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠান। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী। প্রস্তুতি নিয়েও একটির বেশি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।

 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক, বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগে নিবন্ধন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদ ও সমবায় অধিদফতরের সহকারী পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ আগস্ট)।
 
এই চার পরীক্ষায় মোট প্রার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।
 
প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ১৭টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত। ১৭ জেলায় এক লাখ ৫০ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেবেন।
 
জেলাগুলো হলো: জয়পুরহাট, চুয়াডাংগা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।
 
এদিকে বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় অংশ নেবেন ৪১ হাজার ২০৩ জন, বিভাগীয় শহরগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় অনেকেই আবেদন করেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
 
এছাড়া কৃষি ব্যাংক এবং সমবায় অধিদফতরের দু’টি পদে পরীক্ষা নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: