১৪ পদের ৯টিতে সরকার সমর্থকরা জয়ী

মাগুরানিউজ.কম:

mn

বার কাউন্সিল নির্বাচনে ১৪টির মধ্যে নয়টি পদে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বিজয়ী নয়জন হলেন- আবদুল বাসেত মজুমদার, এম আমীর-উল ইসলাম, আবদুল মতিন খসরু, কাজী নজিবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, ইব্রাহিম হোসনে চৌধুরী বাবুল, পারভজে আলম খান, মো. ইয়াহিয়া, মো. রেজাউল করিম।

বুধবার (২৬ আগস্ট) নির্বাচনে সারাদেশে একযোগে ভোটগ্রহণ করা হয়।

কয়েক দফা পেছানোর পর বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয় আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন।

প্রথমে গত ২০ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক আবেদনে সেটি পিছিয়ে ২৭ মে দিন ধার্য করা হয়। এরপর আবার হাইকোর্টের এক আইনজীবী বার কাউন্সিল নির্বাচন-২০১৫ এর তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে হাইকোর্ট তা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশের স্থগিতাদেশ চেয়ে বার কাউন্সিল থেকে আপিল দায়ের করলে ভোটার তালিকা হালনাগাদের শর্তে আপিল বিভাগ প্রথমে ১৩ আগস্ট তারিখ ধার্য করে দেন। পরবর্তীতে আবারও সময় আবেদন করলে ২৬ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করে দেন। সে মোতাবেক বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, সারাদেশের ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ নির্বাচনে।

প্রতি তিনবছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

আর বাকি ১৪ জন আইনজীবী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এবারের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেলে ছিলেন- এম আমীর-উল-ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ.ম. রেজাউল করিম।

গ্রুপ অনুযায়ী ছিলেন গ্রুপ-‘এ’ ঢাকা আসনে কাজী নজিবুল্লাহ হিরু, গ্রুপ-বি আসনে আলহাজ এইচ আর জাহিদ আনোয়ার, গ্রুপ- ‘সি’ আসনে ইব্রাহিম হোসেন চৌধুরী, গ্রুপ- ‘ডি’ আসনে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, গ্রুপ- ‘ই’আসনে পারভেজ আলম খান, গ্রুপ-‘এফ’ আসনে মো. ইয়াহিয়া ও গ্রুপ-‘জি’ আসনে রেজাউল করিম।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে ছিলেন- খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী, এ.এম. মাহবুব উদ্দিন (খোকন), সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা (বাদল), আলহাজ মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।

গ্রুপ-‘এ’ আসনে ছিলেন গোলাম মোস্তফা খান, ‘বি’ আসনে মোহাম্মদ আবদুল বাকী মিয়া, ‘সি’ আসনে কবির চৌধুরী, ‘ডি’ আসনে কাইমুল হক, ‘ই’ আসনে আবদুল মালেক, ‘এফ’ আসনে মো. ইসহাক ও ‘জি’ আসনে এ. কে. এম. হাফিজুর রহমান।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে আরো দুটি প্যানেল দেওয়া হয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সব দেওয়ানী আদালত প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: