সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই

মাগুরানিউজ.কম: 

mnnat

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আজ সকাল ৭টার দিকে ইউনাইটেট হাহপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ……………..রাজেউন। 

কাজী জাফর আহমদের এপিএস কামরুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন কাজী জাফর। তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন।

কাজী জাফর আহমেদ গত শতকের ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ছিলেন। তিনি পরে চীনপন্থী বাম নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। এরপর কাজী জাফর বিএনপিতে যোগদান করেন। সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখল করলে তিনি জাতীয় পার্টিতে যোগদান করে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হন।
তিন দশক জাতীয় পার্টির সঙ্গে থাকার পর ২০১৩ সালের ২৮ নভেম্বর কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করেন এইচ এম এরশাদ। এরপর দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে গত বছর ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন এক সময়ের বলিষ্ঠ এই নেতা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: