মহম্মদপুরে ছাগল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ। নিয়ন্ত্রনে পুলিশের গুলি

মাগুরানিউজ.কমঃ

Kiron-malay

মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদেরকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ৬ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়ে সংঘর্ষে অংশ গ্রহণকারিদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, বালিদিয়া গ্রামের কাঞ্চন মোল্লার সমর্থক আতিয়ার মৃধার একটি ছাগল এক সপ্তাহ আগে প্রতিপক্ষ ইউনুস শিকদার সমর্থক বছির মৃধার ছেলে স্বাধীন ও জাফর এবং নুরোল মৃধার ছেলে লাখু রাতের আধারে চুরি করে জবাই করে।

এরপর মাংস ভাগাভাগি নিয়ে  তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে  বুধবার সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে । সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত হন।

আহতরা হচ্ছেন- এনায়েত (৩৫), মুরাদ (৩০),শামিম (১৮), রিপন (২০), এরশাদ (২৫), বিল্লাল (২৪), আজগর (২৬) , ইউনুস (৫৫) ও শুকুর  মন্ডল (৪০)। তাদেরকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে আতংকে স্থানীয় শিকদারের মোড় বাজার ও মাদ্রাসা বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: