মাগুরায় কলেজে প্রথম ক্লাস: চোখের জলে মলিন আনন্দের হাসি

মাগুরানিউজ.কমঃ

Commerc-College

সকাল ১০টা। মাগুরা সরকারী কলেজ প্রাঙ্গণ। একদল শিক্ষার্থী হাসিমুখে নতুন পোশাক পড়ে প্রবেশ করছে কলেজে, আরেকদল ভর্তি জটিলতায় বাইরে ঠাঁই দাঁড়ানো। ফলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মুখে হাসি আর ভোগান্তীতে পড়াদের চোখে জল।

শিক্ষার্থীদের এমন হাসি-বেদনার মধ্য দিয়ে বুধবার থেকে সারাদেশের সাথ মাগুরাতেও শুরু হয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস। শিক্ষাপঞ্জিকে অক্ষয় রাখতেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার আগেই তড়িগড়ি করে ক্লাস শুরু করতে হয় কলেজগুলোকে।

তবে বিভিন্ন কলেজ ঘুরে দেখা গেছে, বেশিরভাগেই ঠিক মতো ক্লাস হয়নি। ক্লাসে কিছু কথাবার্তা বলেই ছুটি দিয়ে দেয়া হয়। বেশিরভাগ শিক্ষার্থীই নিজেদের মধ্যে খোশগল্প করে আর ভর্তি হতে না পারা সহপাঠীদের খোঁজ নিয়ে কলেজ জীবনের প্রথম দিনটি কাটিয়েছে।

এদিকে বেশিরভাগ কলেজেই চলছে ভর্তি কার্যক্রম। তবে নতুন অর্থবছরের প্রথাম দিন হওয়ায় আজ ব্যাংক বন্ধ ছিল। ফলে অনেক কলেজেই ভর্তি প্রক্রিয়াও বন্ধ ছিল। আগামীকাল ২ জুলাই বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়ার শেষ দিন। আর ৬ জুলাই প্রকাশ করা হবে দ্বিতীয় মেধাতালিকা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: