মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার সন্ধ্যায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ‘নীতিহীন ও ধংসাত্মক রাজনীতি পরিহার এবং সুস্থ ধারার উন্নয়নমুখী রাজনীতি চর্চা’ শীর্ষক এ মতবিনিময় সভায় শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম, সংগঠনিক সম্পাদক বাপ্পি সরদার, সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম, আবু বকর খান, এমএ মুয়িদ খান, সোহেল রানা প্রমুখ।


