মহম্মদপুরে আবারো কাইজ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

মাগুরানিউজ.কম:
mn
মাগুরার মহম্মদপুরের বালিদিয়া গ্রামে শনিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মিনা এবং ইউনুস শিকদারের সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী ওই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
 
স্হানীয়রা জানান, কিছুদিন পুর্বে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  উভয়পক্ষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল সে সময়। এলাকায় কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হলেও ওই গ্রামের সংঘর্ষ যেন থামছেইনা।
 
কারনে অকারনে তুচ্ছ ঘটনায় একে অপরের সমর্থকরা  ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে গ্রাম্য কাইজ্যায় লিপ্তের খবর হরহামেশায় পাওয়া যায়।
 
স্থানীয়রা জানান, সকালে উভয় পক্ষের শত শত লোক ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে গ্রাম্য কাইজ্যার রণপ্রস্তুতি নেয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উভয় পক্ষের শত শত লোক ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে গ্রাম্য কাইজ্যার রণপ্রস্তুতি নেয় এবং এক পক্ষ আরেক পক্ষের উপর হামলার চালানোর জন্য উত্তপ্ত হয়ে উঠে। এসময় দুই পক্ষের মাঝে অবস্থান নেয় পুলিশ। পুলিশ উভয় গ্রুপের উত্তেজিত স্বশস্ত্র লোকদের ছত্রভঙ্গ করে দেয়।
 
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: