মাগুরার পুলিশ সুপার মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা


mnমাগুরানিউজ.কম:
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মাগুরার পুলিশ সুপার এ.কে.এম এহসান উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশ সুপার মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছে মাগুরা জেলা পুলিশ ও মাগুরা নিউজ পরিবার।

আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের কাশাদহ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি ও তাকে বহনকৃত পাজেরোর ড্রাইভার। পুলিশ সুপার মহোদয় এসময় পুলিশের এক জরুরি সভায় যোগ দিতে ঢাকা যাচ্ছিলেন বলে মাগুরা জেলা পুলিশ জানিয়েছে।

ঘটনার বিবরনে স্থানীয় পুলিশ জানায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের কাশাদহ এলাকায় পৌছালে তার বহনকৃত পাজেরোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হয়।

সংর্ঘষে পাজেরোটি ধুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ সুপার মহোদয় ও তার গাড়র চালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। 

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে জানান, আহত পুলিশ সুপারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, পুলিশ সুপার মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় জেলা পুলিশের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়।
 
‘মাগুরানিউজ’ ও মাগুরাবাসীর পক্ষ থেকে মাগুরা নিউজ সম্পাদক রাজীব মিত্র জয় পুলিশ সুপার মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: