মাগুরায় জাল টাকাসহ দুই কিশোর আটক

মাগুরানিউজ.কম: 

mn

 

 

 

 

 

 

 

 

মাগুরায় জাল টাকার কারবারী চক্রের দুই সদস্য জাহিদুল মোল্লা (১৭) ও মো. রিয়াজকে (১৮) আটক করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে মহম্মদপুর উপজেলার শালদার একটি প্রাইমারি স্কুলের সামনে থেকে জাল টাকাসহ তাদের আটক করা হয়।

আটক জাহিদুল মোল্লা মহম্মদপুরের রোনগর গ্রামের মান্নান মোল্লার ছেলে এবং মো. রিয়াজ একই এলাকার আলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ও এসআই লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জাল টাকা উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার বলেন, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার কারবার করে আসছিল।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: