মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত মধুমতির ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিলীন হয়ে হয়ে যা্চ্ছে বসত ঘর গাছপালা ফসলি জমি। সিরগ্রাম কাশিপুর, ভোলানাথপুর রুইজানি গোপালনগর গ্রাম বেশি ভাঙন কবলিত। তীব্র ভাঙনে মধুমতি নদী তীরবর্তী পরিবারগুলোতে শুরু হয়েছে কান্না। এ অবস্থা মধুমতি নদী পাড়ের অন্তত পাঁচ হাজার পরিবারের। সকালে মধুমতি নদী তীরবর্তী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাঙনের শিকার পরিবারগুলোর দৈন্যদশা। চোখের জলে অসংখ্য পরিবার তাদের দীর্ঘদিনের মায়াজড়িত আপন নিবাস ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
ছবি আজ (০৭ সেপ্টেম্বর) মহম্মদপুরের কাশিপুর গ্রাম থেকে তোলা। সৌজন্যে আনোয়ার হোসেন শাহীন।



