এবার থেকে নববর্ষ ভাতা পাবে কর্মকর্তা-কর্মচারীরা

মাগুরানিউজ.কম: 

file (2).jpegiop[rtyনতুন বেতন কাঠামো অনুযায়ী এখন থেকে উৎসব ভাতা হিসেবে নববর্ষ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ এ ভাতা দেয়া হবে বলে জানা গেছে। 

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁঞা এ কথা জানান। এর আগে সচিব কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ভাতা মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। 

পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বেতন কাঠামো জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে। তবে উৎসব ভাতা দেয়া হবে ২০১৬ সালের জুলাই থেকে। 

এদিকে ড. ফরাসউদ্দিনের পে-কমিশনের প্রতিবেদনে দেখা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবকিছু মিলিয়ে ২০টিরও অধিক বিভিন্ন ধরনের ভাতাসুবিধা পেয়ে থাকেন। এই ভাতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, ভ্রমণ ও বদলিজনিত ভাতা, শান্তি বিনোদন ভাতা, প্রেষণ ভাতা ইত্যাদি। 

এছাড়াও রয়েছে ঝুঁকি ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, কার্যভার ভাতা (বর্তমানে চলতি দায়িত্বে বা অতিরিক্ত দায়িত্বের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তার মূল বেতনের ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১৫শ টাকা কার্যভার ভাতা প্রদানের বিধান রয়েছে) ডোমেস্টিক অ্যাইড অ্যালাউন্স (গৃহকর্মী ভাতা), পোশাক পরিচ্ছদ সুবিধা, পাহাড়ি ও দুর্গম ভাতা, আপ্যায়ন ভাতা, প্রশিক্ষণের প্রেষণ ভাতা, অধিকাল ভাতা (সরকারি গাড়ি চালকরা দৈনিক ৮ ঘণ্টা চাকরি সময়ে অতিরিক্ত সময় দায়িত্ব পালন করলে এ অতিরিক্ত সময়ের জন্য মাসিক মূল বেতনের ভিত্তিতে অতিরিক্ত খাটুনি ভাতা বা অধিকাল ভাতা পেয়ে থাকেন), আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন সুবিধা বা ভাতা।

এখানেই শেষ নয়, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, আনসার ও ভিডিপি অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, আর্মড পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নার্সদের প্রচলিত বেশ কয়েকটি ভাতা রয়েছে। এদের মধ্যে পুলিশ, র‌্যাব, এনএসআই, স্পেশাল সিকিউরিটি ফোর্সের জন্য প্রচলিত ভাতার পাশাপাশি আরো বিশেষ ভাতা চালু রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: