শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে মাগুরার কর্মসুচী

 

মাগুরানিউজ.কম:

mn

আগামীকাল সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রেমময় পরম পুরুষ শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি। জন্মাষ্টমীর সকল আয়োজন যথাযথ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন উপলক্ষে মাগুরায় ব্যাপক কর্মসুচী গ্রহন করা হয়েছে।

কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল ৭টা থেকে শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রমে গীতাপাঠ।

সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার কর্তৃক আনুষ্ঠানিক উদ্ধোধন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, পুলিশ সুপার জনাব এ কেএম এহসান উল্লাহ, এপিপি এ্যাড. রতন কুমার মিত্র সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর ১২টা ১মিনিটে জন্মাষ্টমীর ধর্মীয় শোভাযাত্রা বের হবে। নতুন বাজার নিতাই-গোপাল-গৌর সেবাশ্রম প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী ল্যাংটা বাবার আশ্রম সাতদোহায় গিয়ে শেষ হবে।

বিকালে সাতদোহা আশ্রম প্রাঙ্গনে ধর্মীয় আলোচনাসভা ও কীর্তন পরিবেশিত হবে।

অপরদিকে ৬ সেপ্টেম্বর জেলার শ্রীপুর, মহম্মদপুর,শালিখায় শোভাযাত্রা বের করার সিধান্ত গৃহিত হয়েছে বলে জানা গেছে।

এবছর জেলা পর্যায়ের শোভাযাত্রায় আনুমানিক ৩০ হাজার ভক্তের সমাগম হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জেলা পুলিশ অফিস জানিয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই গোটা শহরে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: