মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শীতের সবজির বাজারে এবার অন্যরকম হাওয়া। এ হাওয়ায় মাগুরায় আনন্দে রয়েছে কৃষক, কিন্তু জনতা বেজায় বেজার হয়ে রয়েছে। ইতিমধ্যেই স্থানীয়ভাবে উৎপাদিত শীতকালীন শাকসবজি বাজারে ‘প্রচুর’ পরিমাণে উপস্থিত রয়েছে আবার দামও স্বাভাবিক সময়ের তুলনায় ‘প্রচুর’ বেড়েছে। আমদানি ও দাম দুটিই অনেক বেশি।


