মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঐতিহ্যবাহী ক্যাতায়নী পূজা ৬ নভেম্বর থেকে ব্যাপক আয়োজনে শুরু হবে।
পূজা উপলক্ষে বৈচিত্র্যময় প্রতিমা নির্মাণ, দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল এবং আলোকসজ্জার কাজ শেষের পথে। শহরের জামরুলতলা, ছানার বটতলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, নতুনবাজার, সাতদোহা আশ্রম ও বাটিকাডাঙ্গা, সবখানে এখন শুধুই আলো।


