মধুমতিতে রঙ ছড়ালো নৌকা বাইচ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

উৎসবমুখর মানুষের মেলা বসেছিলো বুধবার বিকালে মাগুরার মহম্মদপুরের ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর দুই তীরে। হাজার হাজার মানুষ। সবারই উদ্দেশ্য নৌকা বাইচ উপভোগ করা।

প্রতি বছর দুর্গোৎসবের বিজয়া দশমীর পরদিন মহম্মদপুরের ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বসে বিশাল মেলা।

বুধবার দুপুরের পর থেকেই আমুদে দর্শকরা আসতে থাকেন। ঝামা, চরঝামা, দেউলি, দিগমাঝি, আড়মাঝি, হরেকৃষ্ণপুর এলাকায় মধুমতির দুই পাড়ে হাজার হাজার দর্শক নির্মল প্রকৃতিতে দু’চোখ ভরে নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি ও পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে। আমুদে দর্শকদের ঢল নামে মধুমতির দুই পাড়ে।

বেলা সোয়া তিনটায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। ৬টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অন্যরকম উপভোগ্য আবহ তৈরি হয় মধুমতির বুকে।

প্রতিযোগিতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া গ্রামের রিপন ফকিরের নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। একই গ্রামের কালু ফকিরের নৌকা দ্বিতীয় হয়ে গ্রহণ করে একটি ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান দখল করায় মালিকের হাতে পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বিএনএস গ্রুপের পরিচালক ও স্থানীয় হরেকৃষ্ণপুর গ্রামের আনোয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম। সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. রেজাউল করিম চুন্নু।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: