মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের ব্রীজ সংলগ্ন মাগুরা-যশোর মহাসড়কে গতকাল মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জনাব মোঃ মমিন উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার, শালিখা, মাগুরা। মোবাইল কোর্টে ১০টি মামলায় ১০ জনকে ১৩ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়।


