মাগুরানিউজ.কমঃ
খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে মাগুরা সদরের পথেরহাট গ্রামে একই পরিবারের ৭ সদস্যকে অচেতন করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে অচেতন অবস্থায় ৭ জনকেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের আত্মীয় পরিচয় দিয়ে উপস্থিত এক ব্যক্তি জানান, পথেরহাট গ্রামের সন্তোষ বিশ্বাস নামে ঐ ব্যক্তির রান্নাঘরের বেড়া কেটে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। রাত ১০টা থেকে ১১টার মধ্যে পরিবারের আট সদস্যের মধ্যে সাতজন ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় ভোররাতে তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানা যায়। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি।


