মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে শহর থেকে গ্রাম প্রতিটি হাট বাজারই এখন বিপুল পরিমাণ রূপালী ইলিশে ভরপূর। বাজারগুলোতে মাছের দাম সব শ্রেণির মানুষের নাগালে চলে এসেছে। বাজারে ইলিশের প্রচুর সরবরাহ এবং তুলনামূলক কম দাম সবাইকেই হতবাক করছে। খাবারের পাত থেকে অনেকটা হারিয়ে যাওয়া ইলিশ আবার ফিরে এসেছে।
নতুন বাজারের মাছ বিক্রেতা মিলন বলছিলেন, ইলিশের দাম এতটা নেমে আসবে সেটি তিনি ভাবতেও পারেননি।
৫০ টাকা, ৬০ টাকা কেজিতেও নদীর ছোট মাছ কেনার ক্রেতা মিলছেনা জানালেন মাছ বিক্রেতা জসিম।
এদিকে বেশ কয়েকদিন হলো মাগুরার হাটবাজারে ইলিশের স্রোতে দাড়াতে পারছেনা অন্য কোন মাছ। ছোট কিংবা বড় যে মাছই হোকনা কেন ক্রেতার নজর ইলিশের দিকেই।
এখন ইলিশের রাজ্য মাগুরাতে অন্য মাছেদের পৃথিবী গদ্যময়।


