মাঠ পর্যায়ের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

মাগুরানিউজ.কম:

mnডেস্ক নিউজঃ

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার কারণে মাঠ পর্যায়ের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি জানান, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর থেকে বিভাগীয় কমিনশার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি এবং কোর কমিটিকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শফিউল আলম বলেন, ‘গুলশান হামলা ও শোলাকিয়ার হামলা পর এ বিষয়ে জেলা প্রশাসকদের বিশেষভাবে সতর্ক করেছি। কোর কমিটি এবং মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি যেন আরো শক্তিশালী ও কার্যকর করা হয় সে বিষয়ে তাদের একাধিক পত্র দিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ।’

 

 

তিনি জানান, ২০১৩ সাল থেকে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করা হয়। মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে গঠিত এই কমিটিতে প্রশাসনের লোকজন ছাড়া স্থানীয় রাজনীতিক, গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীকে রাখা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: