শেখ হাসিনা সেতু- মাগুরায় মধুমতির পাড়ে সৃষ্টির উল্লাস

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদনঃ

মধুমতি যেন অবিরাম সফলতার ঝিলিক ছড়াচ্ছে। দ্রুত এগিয়ে চলছে বহুল আলোচিত ‘শেখ হাসিনা সেতু’র নির্মাণকাজ। হঠাৎ কেউ এখানে এলে প্রথমে কিছুটা অবাক হবেন। চারদিকেই মহা নির্মাণযজ্ঞ। প্রকৌশলী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার একই লক্ষ্য- নির্দিষ্ট সময়ের আগেই যেন শেষ হয় এই সেতুর নির্মাণকাজ।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে পদ্মার শাখা মধুমতি নদী। মহম্মদপুরে এই মধুমতি নদীর বাঁশতলা খেয়াঘাট এলাকায় নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনা সেতু।

দীর্ঘ প্রতিক্ষীত ও বহুল কাঙ্খিত মধুমতি নদীর উপর ‘শেখ হাসিনা সেতু’ নির্মাণের কাজ শেষের পথে। 

এলজিইডির অর্থায়নে এই সেতু নির্মাণের কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। আজ শেখ হাসিনা সেতু পরিদর্শণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার। দুপুরে মন্ত্রী সেখানকার কর্মকান্ডের অগ্রগতি পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো: ইফতেখার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

mn

২০১৪ সালের ১৩ নভেম্বর সেতু নির্মাণের কার্যাদেশ পায় ম্যাক্স-রেনকিন নামের একটি প্রতিষ্ঠান। ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে মাটি পরীক্ষা ও মার্চ মাসে সেতু নির্মাণ কাজ শুরু হয়। ৫৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৭০৫ টাকা ২৫ পয়সা ব্যয়ে সেতু  নির্মাণের কাজ আঠারো মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে।

নির্ধারিত সময়ের আগেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন এ কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: