শ্রীপুরের কুমার নদের নাব্যতা ফেরাবেন এমপি ওয়াহ্হাব

মাগুরানিউজ.কমঃ

mn
বিশেষ প্রতিবেদকঃ

ঐতিহ্যবাহী কুমার নদ এখন পরিনত হয়েছে ফসলি জমিতে। শ্রীপুরে কুমার নদের সংস্থার বা খনন কার্যক্রম এর অভাবে এবং কতৃপক্ষের গাফিলতির কারণে বিস্তৃত এলাকা জুড়ে এখন শুধু চড়। আর সেখানে চলছে ফসল উৎপাদন। মরা কুমার নদে নতুন প্রাণের গল্প শোনালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।

মাগুরার উপর দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় কুমার নদে জেগে ওঠা চর অপসারণ সম্ভব না হওয়ায় নৌ চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি তীরবর্তী অনেক এলাকায় ফসলী জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।

mn

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরার অবহেলিত জনগনের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও ব্যবসা বানিজ্য প্রসারের স্বার্থে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব ”কুমার নদ” খননের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ সমস্যা সমাধানে তিণি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ”কুমার নদ” খননের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পানি সম্পদ মন্ত্রনায়ের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত সম্পাদনের অনুরোধ জানিয়েছেন।

মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সুত্রে জানা গেছে, ভারতের উজান থেকে পানি প্রবাহ কমে যাওয়া, ফারাক্কা বাধসহ নদীর বিভিন্ন অংশে বাঁধ ও ব্রীজ নির্মাণ, পলি পড়ে নদী ভরাট হয়ে যাওয়াসহ নানা কারনে নদীগুলো শুকিয়ে যাচ্ছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের অর্থায়নে’ কুমার নদীর ৬ কিলেমিটার এলাকা খননের জন্য ২০১২ সালের অক্টোবর মাসে ২৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকা ব্যায়সহ প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কুমার নদ খননের প্রকল্প প্রস্তাবটি গত ৪ বছরেও আলোর মুখ দেখেনি। এবার এমপি সাহেবের প্রচেষ্টায় দ্রুতই কুমার নদ নাব্যতা ফিরে পাবে এটাই তাদের প্রত্যাশা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: