মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে বৃষ্টি এল মাগুরায়। সেই কবে থেকে হাপিত্যেশে বসে থাকার পর আজ রাত সাড়ে ৮টায় শহরে রাস্তায় চলা মানুষের দৌড়ঝাপ জানালো, বৃষ্টি পড়তে শুরু করেছে। খুব জোড়ে না হলেও বৃষ্টি বন্ধ হয়নি। বাতাসে শীতল পরশ বইছে। রাত পোনে ৯টায় বৃষ্টি বেশ জোড়ালো হলো।


