ফুটবল নিয়ে বিবাদ, মাগুরায় অস্ত্রের আঘাতে বৃদ্ধাসহ একই পরিবারের ৩জন আহত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের জোকা গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধাসহ একই পরিবারের ৩জন আহত হয়েছে। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জোকা গ্রামের জহুর শেখের স্ত্রী সবিরন নেসা ও তার দুই পুত্র আব্দুস সামাদ শেখ(৩৫) এবং করিম শেখ। তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সবিরন নেসা জানান ঘটনার দিন বিকালে তার নাতনীর সঙ্গে প্রতিবেশী চুন্নুর ছোট ভাইয়ের ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং ওইসময় স্থানীয় লোকজন তাদের বিষয়টি নিষ্পত্তি করে দেয়। পরে ওই ঘটনার জের ধরে রাত ৮টার দিকে চুন্নু ও তার লোকজন তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের এলাপাথাড়িভাবে কুপিয়ে জখম করে।

ওই রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোকছেদুল মোমিন জানান, সাবরিনার মাথার আঘাতটি গুরুতর এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তবে বর্তমান সকলেই আশংকামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: