মাগুরানিউজ.কমঃ
মৌসুমী ফল জামরুল। বর্ষা মৌসুমে এ ফলের ব্যাপক উৎপাদন থাকে এবং চাহিদাও বেশী থাকে। এ মৌসুমী ফল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর। পৌরসভার ১নং ওয়ার্ডের এক কৃষক লাল জামরুল বাজারে বিক্রি করতে এসে বিপাকে পড়েছে কৃষক।
সব ক্রেতা এসে হাত দিয়ে নাড়ে কিন্তু মুখে দিয়ে স্বাদ নিতে সাহস করছে না। এমন কিছু ক্রেতার সাথে আলাপকালে তারা জানায়, বর্ষা মৌসুমে আমাদের এলাকায় যে সকল জামরুল পাওয়া যায় তার সাথে এ জামরুলের মিল নাই। এ জামরুল দেখতে টকটকে লাল এবং আকারে ছোট। তাই জামরুলের আকৃতি হলেও স্বাদ নিতে চাই না। হয়তো শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। এদের মধ্যে একজন খেয়ে স্বাদ নিয়ে বলে, জামরুলের মতোই রসালো তবে টক।
বিশেষজ্ঞদের মতামত এটি মৌসুমী ফল। অন্যান্য জামরুলের মতো এটাতেও পুষ্টি গুন রয়েছে। তবে ভিটামিন ‘সি’র পরিমান বেশী থাকায় স্বাদ টক। সকলেই খেতে পারবে- ভয়ের কিছুই নেই।


