মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশে এক শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনা নিয়ে অব্যাহত বিতর্কের মধ্যে মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং একই সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা-কর্মিরা কান ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার দুপুর ১২ টায় তারা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, প্রভাষক শিশির কুমার বিশ্বাস, মাজেদুল ইসলাম ঝন্টু সহ আরো অনেকে।
বক্তারা নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।


