এগিয়ে যাবে কামরুল। আশ্বস্ত করলেন মাগুরার জেলা প্রশাসক মহোদয়

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরের প্রত্যন্ত গ্রাম হরেকৃষ্ণপুর। ঐ গ্রামের ওলিয়ার রহমানের ছেলে ও হরেকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র কামরুল ইসলাম। গত ২১ মার্চ অনুষ্ঠিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় দীর্ঘ লাফে সারাদেশের মধ্যে প্রথম ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে।

প্রত্যন্ত গ্রামের অভাবী সংসারের চার ভাইয়ের মধ্যে কামরুল তিন নম্বর। কামরুলের বাড়িতে দারিদ্রের চিহ্ন স্পষ্ট। ঘর বলতে একটা টিনের দোচালা ঝুপড়িঘর। চারশতক জমির উপর এই ঘরই একমাত্র সম্বল। বাবা অলিয়ার রহমান নারায়নগঞ্জে ছাপা খানার শ্রমিকের কাজ করেন। মা রুপালি বেগম গৃহিণি।

কামরুলকে অভিনন্দন জানাতে ও সহযোগিতা করতে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমান গতকাল দুপুরে হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কামরুল ইসলামের খোঁজখবর নেন। তাৎক্ষনিক তিনি কামরুলের হাতে নগদ ১০ হাজার টাকা ও ক্রীড়া পোশাক তুলে দেন।

কামরুলের প্রতিভার বিকাশে দারিদ্রতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য সব ব্যবস্থাই নেয়া হবে বলে জেলা প্রশাসক মুহ. মাহাবুববর রহমান আশ্বাস দিয়েছেন। পরে তিনি স্কুল থেকে কামরুলের বাড়িতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: