মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদন-
এবারের আইপিএলে প্রথম বারের মত মাঠে নামেন সাকিব আল হাসান। পাল্টে যায় কলকাতার ভাগ্য। সাকিবের প্রশংসায় কাঁপছে ভারতীয় মিডিয়া।
এর আগের ম্যাচে করুণ পরাজয় হয় কলকাতা নাইট রাইডার্সের। পরে সাকিব আল হাসানকে নিয়ে লেখালেখি হয় কলকাতার বিভিন্ন মিডিয়ায়।
সাকিবের মত অলরাউন্ডারকে কেন বসিয়ে রাখা হয়? সরাসরি এই প্রশ্ন তোলে কলকাতা বান্ধব আনন্দবাজার পত্রিকা। পরে দলের তৃতীয় ম্যাচে একাদশে নেয়া হয় সাকিবকে।
সাকিবের ফেরাটা সুখকর বার্তা দিয়েছে কলকাতাকে। জয় পেয়েছে কলকাতা। এর আগের আসরেও হারতে থাকা কলকাতার ত্রাতা হয়ে দাঁড়ান সাকিব।
শনিবারের ম্যাচে ভয়ংঙ্কর হয়ে ওঠা মরগ্যান ও রেড্ডির ক্যাস লুফে নেন সাকিব। ভারতীয় মিডিয়া সাকিবকে নিয়ে লিখেছে, ‘আইপিএলের এবারের আসরে কেকেআরের জার্সিতে প্রথম মাঠে নামলেন সাকিব।
ব্যাট করতে নামতে হয়নি। বল হাতে উইকেট আসেনি। তবুও তার নামের পাশে লেখা থাকল একটি রানআউট, একটি ক্যাচ ও একটি জয়’।

