মাগুরা সদর হাসপাতাল। ভ্রাম্যমান আদালত পৌছানোর পূর্বে দালালরা পালিয়ে গেলো।

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানের খবর পেয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছে দালাল চক্র।

জানাযায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মাগুরা-যশোর-ঝিনাইদহ মহাসড়কের ভায়না মোড়ে ফিটনেস ও কাগজপত্র বিহীন যান চলাচল রোধে মাগুরায় জেলা প্রশাসন ও বিআরটিএর বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা ও বিআরটিএর পরিদর্শক মো: মিজানুর রহমান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা মাগুরা নিউজকে বলেন, এরপর ভ্রাম্যমান আদালত মাগুরা সদর হাসপাতালে দালাল চক্র ধরার অভিযানে নামলেও আদালত হাসপাতালে পৌছানোর পূর্বেই দালালরা পালিয়ে যায়।

তিনি মাগুরা নিউজকে আরো বলেন, মাগুরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে সকলকে সচেতন হয়ে আদালতকে সহযোগিতার কথা ব্যক্ত করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: