আপনি মাগুরাবাসি আর এগুলো জানবেন না!! (পর্ব-৫)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

আমরা মাগুরাবাসি, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য মাগুরা নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে ‘টু দ্য পয়েন্ট’, এমন কিছু তথ্য যা জেনে আপনি প্রবাসেই থাকুন, মাগুরাতে থাকুন বা দেশের যেখানেই থাকুন, আপনি বলবেন…….. । সাথে থাকুন আর জানুন জানা-অজানা আপনার মাগুরাকে।

আজ পঞ্চম পর্ব-

মাগুরার প্রথম প্রশাসনিক ভবন যাকে কেন্দ্র গড়ে উঠে মহকুমা শহর-

মাগুরা বেশ নিচু এলাকা থাকায় তখন সহসাই জলমগ্ন হয়ে পড়ত। সামান্য যেটুকু উচু এলাকা ছিলো তার এক অংশে হাট বসত এবং বাকী অংশে ছিল গ্রাম। 

মাগুরা মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর মিঃ কর্কবার্ণ ছিলেন প্রথম মহকুমা ম্যাজিস্ট্রেট। কর্কবার্ণ গ্রামবাসীদের করে অন্যত্র হাট বসানোর নির্দেশ দেন। এবং বেশ ক’টি পুকুর খনন করে মাগুরা সদর উচু করেন এরপর এস.ডি.ও হাতদেন মহকুমা ভবন তৈরীর কাজে।

মাগুরার প্রথম প্রশাসনিক ভবনটি বর্তমান পুলিশ সুপার মাগুরার কার্যালয় সংলগ্ন উত্তর পার্শ্বে অবস্থিত ছিল। ভবনটি দৈর্ঘ ১২৩ হাত ও প্রস্থ বারান্দাসহ ১৮ হাত এবং দক্ষিণমুখী অবস্থায় ছিল। এই অফিসের আশেপাশের জায়গায় গড়ে উঠে মহকুমা শহর।

পরবর্তিতে প্রশাসনিক কাজের সুবিধার জন্য পাক সরকার কর্তৃক মহকুমা প্রশাসক মোঃ ফজলুল হাসান ইউসুফ সি.এস.পি সাহেবের সময় ১৯৬৮ সালে কলেজ রোডের পূর্ব পার্শ্বে বর্তমান স্থানে মহকুমা প্রশাসকের অফিসটি স্থানান্তরিত ও পুনঃস্থাপিত হয়।

চলবে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: