ডিজিটালি মাগুরার মহম্মদপুরে ইউআইটিআরসিই ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) উদ্বোধন করে বলেছেন, তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার অংশ হিসেবে দেশের সকল উপজেলায় আইসিটি রিসোর্স সেন্টার গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১২৫টি উপজেলায় উপজেলা কেন্দ্রগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
১২৫টি উপজেলার মধ্যে রয়েছে মাগুরার মহম্মদপুর উপজেলা। এ উপলক্ষে আজ বুধবার মহম্মদপুর আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ভবন উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১২৫টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শুভ উদ্বোধন ঘোষনা করেন। মাগুরা জেলার মধ্যে শুধু মহম্মদপুর উপজেলায় এই ভবন নির্মাণ করা করেছে সরকার।

mnদক্ষিণ কোয়িরার আর্থিক সহযোগিতায় প্রায় চার কোটি টাকা ব্যায়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে।ভবনটি আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন।

এই ভবনটিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ালীগের সভাপতি গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, অধ্যক্ষ ফসিয়ূর রহমান, অধ্যক্ষ ওসমান আলী, শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, বিপ্লব রেজা বিকো প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: