জেলার সব অফিস আসছে এক ভবনে

মাগুরানিউজ.কমঃ 

mn

ঢাকা অফিস-

জেলা সদরের সরকারি অফিসগুলো বিভিন্ন প্রান্তে। তাই পরিকল্পনা করা হচ্ছে, সারাদেশের ৬৪টি জেলায় একই ভবনে সব সরকারি অফিস নিয়ে আসার। আর মাদারীপুরের পুরনো কোর্ট চত্বরে জেলা সদর দাপ্তরিক ভবন নির্মাণের মধ্য দিয়ে শুরু হচ্ছে এ পরিকল্পনার বাস্তবায়ন। এরপর দেশের সব জেলাতেই পর্যায়ক্রমে এ ধরনের ভবন নির্মাণ করা হবে। সব সরকারি অফিস এক ভবনে নেওয়ার এ প্রকল্প আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে।

প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘মাদারীপুরকে মডেল হিসেবে নিয়েছে সরকার। ধারাবাহিকভাবে দেশের ৬৪ জেলায় বহুতল ভবনে সরকারি সব

অফিস স্থাপন করা হবে। এতে সরকারের ব্যয় ও কর্মক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে। মানুষের সময় ও অর্থের অপচয় হবে না।’ তিনি বলেন, ‘অফিসগুলো এক ভবনে নিয়ে আসা গেলে ভূমির সদ্ব্যবহারও করা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: