মাগুরার মহম্মদপুরে অলি-গলিতে সিসি ক্যামেরা

মাগুরানিউজ.কমঃ

mnফাইল ফটো-

ষ্টাফ রিপোর্টার-

মাগুরার মহম্মদপুরে পুলিশ সুপার মহোদয়ের অনুরোধে নিরাপত্তা জোরদার করতে বাজারের অলি -গলিতে সিসি ক্যামেরা বসিয়েছে বনিক সমিতি। আজ রোববার দুপুর থেকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। মহম্মদপুর বাজারে নিরাপত্তা জোরদার করার জন্য এ সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যায়।

মহম্মদপুর বনিকসমিতির সভাপতি হাজী আবুল হোসেন মোল্লা জানান, পুলিশ সুপার জনাব একেএম এহসানউল্লাহ’র বিশেষ আহবানে সাড়া দিয়ে মহম্মদপুর বাজার বনিক সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বিভিন্ন অপকর্মের হাত থেকে এলাকাকে রক্ষার বিশেষ নিরাপত্তার জন্যই সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ।

হাসপাতালরোড থেকে শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়কে ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আস্তে আস্তে পুরা বাজারসহ আরো গুরুত্বপূর্নস্থানগুলোতে এ সিসি ক্যামেরা বসানো হবে বলে তিনি আরো জানান।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান সরকার সারাদেশে জননিরাপত্তা জোরদার করার জন্য এধরনের বিশেষ পদক্ষেপ গ্রহন করার ব্যাপারে জনগনের প্রতি আহবান জানিয়েছে। মহম্মদপুর বাজার বনিক সমিতির এধরনের উদ্দ্যোগকে তিনি সাধুবাদ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: