মাগুরা সদরের ১২ ইউপিতে নৌকার প্রার্থীরা ভোটের মাঠে

স্টাফ রিপোর্টার-

mn

বিশেষ প্রতিনিধি-

নৌকা মার্কায় ভোট চাওয়া শুরু হলো মাগুরা সদরের ১২ ইউপিতে। আজ বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষনার পর আ’লীগের প্রার্থীদের প্রচারনায় জমজমাট পুরো সদর।

জগদলে সৈয়দ রফিকুল ইসলাম মনোনয়ন দলের পেয়েছেন। তার কর্মীরা খুশিমনে নৌকা প্রতীকে গনসংযোগের প্রস্তুতি নিয়ে তৈরী রয়েছেন। আজ বিকেলে মনোনয়ন ঘোষনার পর এলাকায় একাধিক বৈঠকে অংশগ্রহন করেন তিনি।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজ বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষনার পর মাগুরা নিউজকে বলেন দল যা নির্ধারণ করবে সে সিদ্ধান্তই মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে সবাই কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।

জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিয়ে নৌকা মার্কা তুলে দেবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

জেলা: মাগুরা, উপজেলা : মাগুরা সদর (১৩)

১.  হাজীপুর-        মোঃ মোজাহারুল হক
২.  আঠারখাদা-   সঞ্জীবন বিশ্বাস
৩. কছুন্দি-          মোঃ আবুল কাশেম মোল্যা
৪.  বগিয়া-          মীর রওনক হোসেন
৫.  হাজরাপুর-     মোঃ কবির হোসেন
৬.  রাঘবদাইড়-  মোঃ আশরাফুল আলম
৭.   মঘী-            মোঃ আব্দুল হাই সরদার
৮.  জগদল-        সৈয়দ রফিকুল ইসলাম
৯.  চাউলিয়া-      মোঃ হাফিজার রহমান
১০. শত্রুজিৎপুর- সনজিৎ কুমার বিশ্বাস
১১. বেরইল পলিতা- খোন্দকার মহব্বত আলী
১২. কুচিয়ামোড়া- নির্বাচন স্থগিত
১৩. গোপালগ্রাম- মোঃ নাসিরুল ইসলাম

নির্বাচনী খবর জানাতে ফোন করুন-  ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: