মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট-
বাংলাদেশ না শ্রীলঙ্কা। আজ কে জিতবে—-মিরপুরে এশিয়া কাপের ম্যাচে?—এটাই দর্শকদের বড় প্রশ্ন। এর উত্তর আমরা খেলোয়াড়দের হাতেই ছেড়ে দিলাম। তবে সাম্প্রতিক সাফল্যের বিচারে পাঠকদের কিছু ধারণা দেয়া যায়।
দুদেশের মোকাবেলায় পরিসংখ্যানে অবশ্যই এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বাংলাদেশ ও শ্রীলঙ্কা চারবার মোকাবেলা হয়েছে, চারবারই শ্রীলঙ্কা জিতেছে। তারা বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ান।
তবে এবারের পরিস্থিতি অবশ্যই ভিন্ন। কারণ গত এক বছর শ্রীলঙ্কা দল আন্তর্জাতিক ক্রিকেটে যতটা খারাপ খেলেছে ততটাই ভাল খেলেছে বাংলাদেশ। একবছরের পরিসংখানে তাই এগিয়ে টাইগাররা। গত একবছরে যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্য ৪৪%, সেখানে শ্রীলঙ্কার সাফল্য মাত্র ৩০%।


