মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ব্যস্ত সময় কাটাচ্ছেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকেরা। সপ্তাহ ধরেই ডায়রিয়া ও শ্বাষকষ্টজনিত রোগীদের ভীড় বেড়েছে। প্রতিদিন স্বাস্থ্যকমপ্লেক্সের শিশু বিভাগে গড়ে ১৫ জন শিশু ডায়রিয়া ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসছে। ওয়ার্ডে শয্যাসংখ্যা কম হওয়ায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে এসব রোগীদের।
কর্তব্যরত চিকিৎসকরা জানান ঋতু পরিবর্তনের জন্যই খাবারে জীবানু, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাষকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্যকমপ্লেক্সের ডাঃ তপন কুমার রায় জানান, শয্যা সংখ্যা কম ও রোগীর চাপ হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। সাধারন রোগীদেরও ভীড় রয়েছে চিকিৎসকদের চেম্বারে।


